শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে জামায়াত শিবিরের ১০ জন নেতাকর্মী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর পরিদর্শক ফিরোজ মিয়া ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নাশকতামূলক বিভিন্ন অভিযোগে বুধবার সন্ধ্যায় নগরীর লাকসাম রোডে কুমিল্লা টাওয়ারের সামনে থেকে জেলা ডিবি পুলিশ এক শিবির নেতাকে এবং ইপিজেড রোড থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গ্রেফতার শিবির ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ের দায়ের করা মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি