মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু ১৩ ফেব্রুয়ারি


বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু ১৩ ফেব্রুয়ারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো দেখতে হলে দেশের ক্রিকেটপ্রেমীদের আলস্য কাটিয়ে ঘুম থেকে জাগতে হবে। দুই ফরম্যাটের ছয়টি ম্যাচের পাঁচটিই শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ভোর চারটায়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই শুধু বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।

বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

বাংলাদেশের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি (ওয়ানডে সিরিজ)
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা

নিউজিল্যান্ড সফরের সূচি (টেস্ট সিরিজ)
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি