বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে আ.লীগ নেত্রীর স্ট্যাটাস ‘আমার ফাঁসি চাই’


সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে আ.লীগ নেত্রীর স্ট্যাটাস ‘আমার ফাঁসি চাই’


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৯

ডেস্ক রিপোর্ট: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম।

শনিবার রাত ৭টা ১১ মিনিটের দিকে ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে স্ট্যাটাস দেন তিনি। ফাঁসির কারণ হিসেবে ভুল ও অপরাধের ৯ শর্তের বর্ণনাও দেন তিনি। নাজনীন আলমের ফেসবুকের মন্তব্য তুলে ধরা হল-

‘আমার ফাঁসি চাই..!! ১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম! ২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম! ৩.এমপি/সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না! ৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি! ৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম! ৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম! ৮. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না! ৯. কেন সমর্থকদের বারবার কাঁদাচ্ছি!- সম্ভবত এসবই আমার ভুল ও অপরাধ…! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি