বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন চারজন


সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন চারজন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন চারজন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামসহ অপর তিনজন হলেন রওশন আরা মান্নান, মাসুদা এম রশিদ ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ তাদের এ মনোনয়ন চূড়ান্ত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি