বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিটকিরি, চিনি ও পানি দিয়ে তৈরি হচ্ছে মধু!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ফিটকিরি, চিনি ও পানি দিয়ে তৈরি ভেজাল মধুর বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে জরিমানা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড়কুড়া গ্রামে অভিযান চালিয়ে এসব ভেজাল মধু ধ্বংস ও ভ্রাম্যমান আদালত বসিয়ে ভেজাল মধু তৈরির মালিক ইব্রাহিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বড়কুড়া গ্রামে বেশ কিছু বাড়ীতে ভেজাল মধু তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু ধ্বংস ও ভ্রাম্যমান আদালত বসিয়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি