সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীর গুলশানে আদিবাসি তরুণীকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর গুলশানে এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক মো. ইউসুফ পলাতক রয়েছে।

ভিকটিমের চাচতো বোন জানান, শেরপুর থেকে গত মাসে তার বোন ঢাকায় আসে। তাদের এলাকার পরিচিত একজনের মাধ্যমে গুলশানের কালাচাঁদপুরের মো. ইউসুফের (৪৫) বাসায় গৃহকর্মী হিসেবে তাকে কাজ দেয়া হয়। গতকাল ইউসুফের স্ত্রী টেইলারী কাজে বাসার বাইরে গেলে একা পেয়ে গারো তরুণীকে ধর্ষণ করে ইউসুফ। ভিকটিম বাসায় এসে ঘটনাটি পরিবারের কাছে জানালে তাকে ওসিসিতে ভর্তি করা হয়।

গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অভিযুক্ত ব্যাক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ভিকটিম ও তার পরিবারকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি