ডেস্ক রিপোর্টঃ
একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে আহত হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চ থেকে নামার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় পা পিছলেন পড়ে যান তিনি। ফারুকের পা পিছলে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এসময় এক্স-রে করলে তার পায়ের গোড়ালির হাড়ে সামান্য ফাটলের সৃষ্টি হয়েছে বলে দেখা গেছে।


























































