বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী


৩ দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি ঢাকায় এসেছেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে তিনি ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একইদিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি