সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


শিল্পকলা একাডেমির ৪৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের বইমেলা শুরু টাউন হল মাঠে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের বইমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ডিসি মো. আবুল ফজল মীর। জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অ্যাডিশনাল এসপি তানভীর সালেহীন ইমন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.তৃপ্তীশ চন্দ্র ঘোষ, নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী, ছড়াকার জহিরুল হক দুলাল দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, নারী নেত্রী পাপরী বোস, দীলনাশি মোহসেন, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী প্রমুখ।

কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ বলেন, তিন দিনের এ বই মেলায় কুমিল্লার লেখকদের বই প্রদর্শন করা হচ্ছে। কুমিল্লাবাসীর সঙ্গে কুমিল্লার লেখকদের পরিচিত করে দেয়ার জন্যই এ উদ্যোগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি