রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেঞ্চুরিতে বাজিমাত সাব্বিরের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

দুর্দান্ত সেঞ্চুরিতে বাজিমাত করেছেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশের দু’জন আছেন। এরা হলেন- সাব্বির রহমান ও মোহাম্মদ মিথুন। বাকি তিনজন নিউজিল্যান্ডের। বুধবারের সেঞ্চুরির সুবাদেই সাব্বির দুই নম্বর স্থানে ওঠে এসেছেন।

৩ ম্যাচের ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ২৬৪ রান করে এই তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১১৭ রান করেন তিনি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে ১১৮ রান করেন গাপটিল। তবে তৃতীয় ম্যাচে ২৯ রানের বেশি করতে পারেননি গাপটিল। তারপরও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন গাপটিল।

তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন সাব্বির। ১টি সেঞ্চুরিতে ১৫৮ রান করেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে ১৩ ও ৪৩ রান করেন তিনি। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাকিয়েছেন সাব্বির। ১০২ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিলো সাব্বিরের প্রথম সেঞ্চুরি।

তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের রস টেইলর ও হেনরি নিকোলস। টেইলর ১৩৫ ও নিকোলস ১৩১ রান করেন। ২ ম্যাচে ১১৯ রান করে তালিকার পঞ্চমস্থানে রয়েছেন মোহাম্মদ মিথুন। ইনজুরির কারনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি মিথুন।

খেলোয়াড় ম্যাচ রান গড়
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৩ ২৬৪ ১৩২.০০
সাব্বির রহমান (বাংলাদেশ) ৩ ১৫৮ ৫২.৬৬
রস টেইলর (নিউজিল্যান্ড) ৩ ১৩৫ ১৩৫.০০
হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) ৩ ১৩১ ৪৩.৬৬
মোহাম্মদ মিথুন (বাংলাদেশ) ২ ১১৯ ৫৯.৫০।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি