বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে গণতন্ত্র থাকলে পুরান ঢাকার এই ট্রাজেডি হতো না বলেছেন, মির্জা ফখরুল


দেশে গণতন্ত্র থাকলে পুরান ঢাকার এই ট্রাজেডি হতো না বলেছেন, মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ জাতীয় ঐক্যফ্রন্টের আহবাহক ড: কামাল হোসেন বলেছেন, গত নির্বাচনে কারচুপি ও অনিয়মের বিচারের ক্ষমতা সরকারের নেই বলেই তারা এর বিচার করছেনা। আর জাতীয় নির্বাচনে যে কারচুপি হয়েছে এ বিষয় জনগণকে জনানোর জন্যই আমরা গণ শুনানি করছি।

সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়োমে নির্বাচনের অনিয়ম তুলে ধরতে আয়োজিত গণ শুনানিতে এ কথা বলেন তিনি। শুনানির শুরুতেই চকবাজারের প্রাণহানির ঘটনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের উদাসীনতায় ঘটছে একের পর এক ঘটনা। দেশে আজ গণতন্ত্র থাকলে পুরান ঢাকার মতো ট্রাজেডি হতো না। পরে শুরু হয় শুনানি।

অনুষ্ঠানে ড. কামাল হোসেন, ড. এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক দিলারা চৌধুরীসহ ৭ সদস্যের বিচারক প্যানেল শুনানিতে অংশ নেয়।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ শুনানীতে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি