বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লক্ষ্মীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ লক্ষ্মীপুরে ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আবদুল খালেককে (গাঁজা খালেক) (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার রাত ৯টায় লক্ষ্মীপুর র‌্যাব-১১ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে পৌর শহরের বাঞ্চনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল খালেক পৌরসভার বাঞ্চনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের লাল মিয়া হাজী বাড়ির মৃত মুসলীম বেপারীর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এএসপি প্রনব কুমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের বাঞ্চনগর এলাকায় অভিযান চালিয়ে আবদুল খালেককে (গাঁজা খালেক) গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর র‌্যাব-১১ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল খালেক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি