বুধবার,১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মুশফিকের ইনজুরিতে যোগ হয়েছে নতুন মাত্রা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। মাত্র ২৪ দিনের মধ্যে তিন ম্যাচে মোট ১৫ দিন খেলতে হবে বাংলাদেশকে। স্বল্প সময়ের মধ্যে এতো বড় মিশন শুরুর আগে ফিটনেসই সবচেয়ে বেশি ভাবাচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইনজুরির কারণে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ বাদ পড়েছেন দল থেকে। এখন মুশফিকের ইনজুরিতে যোগ হয়েছে নতুন মাত্রা। পাঁজরের পুরনো চোটটা আগেই ছিল। তার সঙ্গে চলমান সিরিজে সাইড স্ট্রেইন ও কব্জির চোট সঙ্গে যুক্ত হয়েছে। এ অবস্থায় মুশফিকের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং দলের কোচ স্টিভ রুডস।

তিনি বলেন, মুশফিকের কব্জিতে একটা সমস্যা আছে। যেহেতু সমস্যা আছে তাই ব্যবস্থা নেয়া হবে। যদি বলেন সে কি এই সিরিজে আছে বা নাই? তবে আমি উত্তর দেব, দুঃখিত এটা আমি জানি না।

স্বল্প সময়ের মধ্যে তিনটি ম্যাচ খেলা নিয়ে রুডস বলেন, ১৫ দিনের ক্রিকেট খেলা নিয়ে ভাবছি। কারণ এই মিশনটা শেষ করতে হবে ২৪ দিনের মধ্যে। সিরিজ ইনজুরির পর এটি অবশ্যই দুশ্চিন্তার। সিরিজের ফলাফলে এটা অবশ্যই প্রভাব ফেলবে। তবে আমরা একটি দুর্দান্ত মেডিকেল টিম পেয়েছি এবং তারা ফিটনেসের ভিত্তিতে একটি সেরা একাদশ গঠনে অবশ্যই সহযোগিতা করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি