বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চকবাজার ট্র্যাজেডি: আহতদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী


চকবাজার ট্র্যাজেডি: আহতদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে তিনি ঢামেকে পৌঁছান। ঢামকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের সার্বিক খোঁজ-খবর নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেদিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া, পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি