বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচন করবেন ড্রিমগার্লখ্যাত অভিনেত্রী হেমা মালিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। শোনা যাচ্ছে, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা থেকে প্রার্থী হবেন ড্রিমগার্লখ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় মিডিয়ায় গুঞ্জন, সেখানকার ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির হয়ে তিনি নির্বাচন করবেন।

বিজেপি নাকি নির্বাচনী চমক হিসেবেই কলকাতার রাজনীতিতে এই জনপ্রিয় অভিনেত্রীকে রাখতে চাইছেন।

এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে ভারতে রাজনীতির মাঠ সরগরম। কলকাতা থেকে না হলেও পশ্চিমবঙ্গেরই যে কোনও আসনে দেখা মিলবে হেমা মালিনীর। কলকাতায় তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব হেমার উপরই আস্থা রাখতে চাইছে।

তবে বিজেপির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসসহ অন্য বিরোধীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি