ডেস্ক রিপোর্টঃ
২০১৮ সালে তামাকজনিত রোগের কারণে দেশে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা এসময়ে সকল মৃত্যুর ১৩.০৫ শতাংশ। তামাকজনিত ব্যাধি ও অকাল মৃত্যুতে দেশে প্রতি বছর ৩০ হাজার ৫’শত ৭০ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হয়। যা ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় আয়ের ১.৪ শতাংশ।
বর্তমানে দেশে ১৫ লাখেরও বেশি প্রাপ্ত বয়স্ক নারীও পুরুষ তামাক সেবনের কারণে এবং ৬১ হাজারের বেশি শিশু পরোক্ষভাবে ধুমপানের প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত।
শনিবার ঢাকা ক্লাবে দিনব্যাপি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আয়োজনে ‘ তামাকের অর্থনৈতিক ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গবেষণা ও পরবর্তী করণীয়’ নিয়ে আলোচনা ও কর্মকৌশল নির্ধারণী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে থাকার কথা বয়েছে।























































