শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারী শ্রমিক নির্যাতন ইস্যুতে ‘সৌদি আরবকে চাপ প্রয়োগ করার অবস্থান বাংলাদেশের নেই : শামীম আহমেদ চৌধুরীর


নারী শ্রমিক নির্যাতন ইস্যুতে ‘সৌদি আরবকে চাপ প্রয়োগ করার অবস্থান বাংলাদেশের নেই : শামীম আহমেদ চৌধুরীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বাডরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলছেন, নারী গৃহশ্রমিকদের নিরাপত্তা দেয়া কঠিন চ্যালেঞ্জ। নারী শ্রমিকের বিপরীতে পুরুষ শ্রমিক নেয়া চুক্তি হয়েছিলো ২০১৫ সালে। তার আগে বেশ কিছুদিন বাংলাদেশে থেকে শ্রমিক নেয়া বন্ধ রেখেছিলো সৌদি আরব। সৌদি আরবকে চাপ দেয়ার মতো কোন ধরনের পরিস্থিতিতেও নেই বাংলাদেশের মতো দেশ।

তিনি আরো বলেন, ডেসটিনেশন কান্ট্রিতে কোন প্রবলেম হলে সেটি সেখানেই প্রমাণ করতে হবে। কিন্তু আমরা যখন কিছু প্রমাণ করতে যাই, যখন মেয়েটি ও তার এমপ্ল-য়ারকে কোর্টে হাজির করা হয়, আর তখন সে বলে মালিক তার কিছু করে নাই। তখন মামলাটি আর থাকে না। কারণ সে মনে করে, যদি মামলাটি এসটাবলিশ হয় তাহলে দেশে ফিরে আসতে বিলম্ব হবে। এই কারণে যিনি অন্যায়টি করলেন তাকে আর পানিশমেন্ট দেয়া যাচ্ছে না।

তিনি বলেন, প্রশ্নটা হচ্ছে ঘটনাটি ঘটছে এমপ্লয়মেন্ট এন্ডে। এখন এমপ্লয়মেন্ট এন্ডে আমরা কিভাবে তাকে প্রটেক্ট করবো। আমাদের কমিউনিকেশন স্কিল আপ করতে হবে। কারণ এই এবিউজ যেটা হচ্ছে তা শুরুই কিন্তু হচ্ছে কমিউনিকেশনের। নিয়োগ কর্তা যখন এতোগুলো পয়সা খরচ করে একটি মেয়েকে নিয়ে যান, আর সে যদি আন্ডার পারফর্মার হয়, তাহলে সমস্যার সৃষ্টি হয়।

তিনি জানান, আমাদের স্কিল আপ করতে হবে। অ্যাম্ব্যাসির ওয়েলফেয়ার উইংকে শক্ত করতে হবে। লোকবল দিতে হবে। কারণ সৌদি আরব একটা ভাস্ট কান্ট্রি। এক জায়গা থেকে আরেক জায়গায় দুরত্ব বারোশ চোদ্দশ কিলোমিটার। ডোমেস্টিক কর্মীরা একটি বাসায় থাকেন। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি