শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায় : ওবায়দুল কাদের


প্রধানমন্ত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায় : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায়। এটাই হচ্ছে বাস্তবতা। রোববার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানের ২য় পর্বে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গত ৪৩ বছরের সবচেয়ে সৎ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। গত ৪৩ বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। স্বপ্নের রূপকার শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই কর্ণফুলীর তলদেশে যে টানেল তার নামকরণ হয়েছে চট্টগ্রামবাসীর বারে বারে অনুরোধের প্রেক্ষিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি