শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাইন অপসারণে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে : হাইকোর্টে রিট


পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাইন অপসারণে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে : হাইকোর্টে রিট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সকালে এ রিট দায়ের করা হয়।

ফেব্রুয়ারি ২১ পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত ৬৭ জনের মধ্যে ৪৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহ পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত জেলা প্রশাসনের কর্মকর্তারা শনিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন— কামাল হোসেন (৪০), অসি উদ্দিন (২৩), মোশাররফ হোসেন (৩৪), হাফেজ মো. কাওছার আহামেদ (২৬), আলী হোসেন (৬৫), ইয়াছিন (৩৩), শাহাদাৎ হোসেন (৩০), আবু বক্কর সিদ্দিক (২৭), জুম্মন (৫২), মজিবুর হাওলাদার (৫০), হেলাল উদ্দিন (৩২), আশরাফুল হক (২৭), ইমতিয়াজ ইমরোজ রাসু (২২), মো. সিদ্দিক উল্লাহ (৪৫), মাসুদ রানা (৩৫), আবু রায়হান (৩১), আরাফাত আলী (৩), মো. আলী (২২), মাহবুবুর রহমান রাজু (২৯), এনামুল হক কাজী (২৮), সিয়াম আরাফাত (১৯), ওমর ফারুক (৩০), সৈয়দ খবির উদ্দিন (৩৮), আয়েশা খাতুন (৪৫), নয়ন খান (২৫), আব্দুর রহিম (৫১), জসিম উদ্দিন (২২), জহির (৩), মিঠু (৩৮), সোনিয়া আকতার (২৮), বিল্লাল হোসেন (৪৭), ইসহাক ব্যাপারী (৩০), ইব্রাহিম (৩০), সুজন হক (৫৩), শামসুল হক (৬৮), পারভেজ (১৮), খোরশেদ আলম (২২), রাজু (১৮), সজীব (৩০), জয়নাল আবেদীন (৫৫), আনোয়ার হোসেন (২৮), নাসির উদ্দিন (২২), মো. আনোয়ার হোসেন (৩৫), শাহাদাত উল্লাহ হীরা (৩৩), সাইফুল ইসলাম (৩৪), সোলাইমান (২২), আনোয়ার হোসেন মঞ্জু (৪১) এবং জাফর আহামেদ (৪৫)।
বাকি ১৯টি মরদেহ মর্গে রয়েছে। এর বিপরীতে ২১টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি ফরেনসিক টিম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি