শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার বুড়িচংয়ে নৌবাহিনীর সদস্য মেহেরাবের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা


কুমিল্লার বুড়িচংয়ে নৌবাহিনীর সদস্য মেহেরাবের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

নৌবাহিনীর সদস্য মেহেরাব হোসেন কাব্য হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির রায় কার্যকর করার দাবিতে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া (আলেখারচর কামারখাড়া) ব্রিজ সড়কে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী সহস্রাধিক নারী পুরুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা প্রতিবাদ সভা ও উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে আসামীদের ফাঁসি কার্যকর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহতের মা নিলুফা বেগম ও বড় ভাই মোশারফ হোসেন টিপু। এছাড়াও এসময় আরো বক্তব্য রাখেন সামাজিক সংগঠন তারুণ্যের বাংলাদেশ এর সভাপতি ছাত্রনেতা বঙ্গভাই সজল, হাবিবুর রহমান ইভান প্রমুখ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোররাতে খুলনা থেকে নৌবাহিনীর ট্রেনিং শেষে চট্টগ্রামে যোগদানের উদ্দেশ্য যাওয়ার আগে কুমিল্লায় মা বাবার সাথে দেখা করতে এসে নিজ গ্রামে দূর্বৃত্তের হাতে খুন হয় মেহরাব। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে জন্য ৩ জনকে আটক করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে মেহেরাব এর নিজ এলাকায় জানাজা ও নৌবাহিনীর প্রধানের পক্ষ থেকে মরণোত্তর সালাম ও সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মেহেরাবের লাশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি