বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরান ঢাকায় ৫৬ নম্বর ওয়ার্ডের একটি ভবন হেলে পড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর থেকে জানানো হয়, বেলা ১২টা ৪৩ মিনিটে হাজারীবাগের কামরাঙ্গীরের ৫৬ নম্বর ওয়ার্ডের একটি ভবন হেলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে ভবনটি খালি করার চেষ্টা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি