শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ রবিবার(২৪ ফেব্রুয়ারী) রাতে বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে রবিবার রাত ৯ টায় দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই শাহিন কাদির সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো পশ্চিমসিংহ এলাকার ইউনুছ মেম্বারের বাড়ীর মোঃ শফিকুল ইসলামের ছেলে এরশাদ (২৭), ও পারুয়ারা এলাকার মৃত মনজু মিয়ার ছেলে আল আমিন (২৫), পুলিশ আটককৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি