শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু লাকসাম আখাউড়া রেলপথে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

লাকসাম আখাউড়া ডাবল রেল লাইন প্রকল্পের অধীন নবনির্মিত আংশিক রেলপথে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। লাকসাম রেলওয়ে জংশন আউটার এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথের পুরাতন লাইন থেকে আনুষ্ঠানিক ভাবে নতুন রেল লাইনে সংযোগ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওই প্রকল্পের জিএম ও প্রকল্প পরিচালক ডি এন মজুমদার, চট্ট্রগ্রাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিনসহ রেলওয়ে ও ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স এর উর্দ্ধতন কর্মকর্তা এবং পরামর্শকবৃন্দ।

স্থানীয় রেলসূত্র জানায়, সম্পূর্ন প্রকল্পের ৭২ কিলো মিটার এ রেলপথটি ২০২০ সালে এবং এর আগে ২০১৯ সালের অক্টোবরে লাকসাম কুমিল্লা অংশের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি