বুধবার,১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রিমেক হতে যাচ্ছে অমিতাভ বচ্চনের শরাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা শরাবি। তৈরি হতে যাচ্ছে কালজয়ী এ সিনেমার রিমেক। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিনেমাটি পরিচালনা করবেন কেদারনাথ সিনেমাখ্যাত পরিচালক অভিষেক কাপুর। এর কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এটি যৌথভাবে প্রযোজনা করছেন ভূষণ কুমার ও অভিষেক কাপুরের স্ত্রী প্রজ্ঞা কাপুর। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলেও সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক অভিষেক কাপুর সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ভূষণজি ও আমি অনেক দিন থেকেই একসঙ্গে কাজ করার বিষয়ে কথা বলছিলাম। কমেডি, ড্রামা ও সংগীত ঘরানার সিনেমাশরাবি। একসঙ্গে কাজ করার জন্য এটি সঠিক একটি সিনেমা।’

প্রযোজক প্রজ্ঞা কাপুর বলেন, ‘আমরা বর্তমানে কাস্টিং নিয়ে কাজ করছি। তবে এখনো এ বিষয়ে কিছু বলার সময় আসেনি। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এবং এটি আমাদের জন্য খুবই স্পেশাল কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

অমিতাভ বচ্চন ও জয়া প্রদা অভিনীত শরাবি সিনেমাটি মুক্তি পায় ১৯৮৪ সালে। এতে আরো অভিনয় করেন- প্রাণ, ওম প্রকাশ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেন প্রকাশ মেহরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি