স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
লুঙ্গি পরা অবস্থায় লাশটির ডানপায়ে এবং মাথায় গুরুতর আঘাত এবং মুখমন্ডলে রক্তমাখা দেখা যায়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে


















































