
ডেস্ক রিপোর্টঃ শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক সনাৎ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না দেশটির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি সংক্রান্ত তদন্তে সহযোগিতা না করায় এই নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। জয়সুরিয়াও তার দোষ স্বীকার করে নিয়েছেন। আর এর পরই তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছে আইসিসির দুর্নীতি দমন শাখা।
গত বছর আল জাজিরা টেলিভিশন ক্রিকেটে ফিক্সিংয়ে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়,২০১৬ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচে লঙ্কান পিচ কিউরেটর ও বেশ কয়েকজন ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত ছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে ওই সময়ের প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা জয়সুরিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তার কাছে তদন্তের সহযোগিতা চাইলে তিনি কোনো প্রকার সহযোগিতা না করে তদন্ত বিলম্ব করেন। এমনটিক সেটি ভুলভাবে পরিচালিত করার জন্য তথ্য নষ্ট করেন। ফলে দীর্ঘ এক বছরের তদন্তের সার্বিক বিষয় পর্যালোচনার পর জয়সুরিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
সনাৎ জয়সুরিয়া শ্রীলঙ্কার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন। ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬ ম্যাচ খেলে ৪২ সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেছেন তিনি।
























































