বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ভারতীয় ফিল্ম ও বিজ্ঞাপন প্রদর্শন নিষিদ্ধ করলো পাকিস্তান


ভারতীয় ফিল্ম ও বিজ্ঞাপন প্রদর্শন নিষিদ্ধ করলো পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সিনেমাগুলোতে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ করেছে পাকিস্তানের সিনেমা এসোসিয়েশন। দেশটির তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরির ঘোষণা পর এক বিবৃতিতে ভারতীয় ফিল্ম ও বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে দেশটির সিনেমা এসোসিয়েশন।

ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেন, ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি ভারতীয় সকল কনটেন্ট বর্জন করেছে। এখন থেকে কোনও ভারতীয় সিনেমা আর পাকিস্তানে মুক্তি পাবে না। এছাড়াও ‘মেড ইন ইন্ডিয়ার সকল বিজ্ঞাপনের বিরুদ্ধেও পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে (পেমরা) এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

ইতোপূর্বে যদিও দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় টেলিভিশন চ্যানেলে ভারতীয় কনটেন্ট প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু এতদিন হলগুলোতে ভারতীয় সিনেমা প্রদর্শন হয়ে আসছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি