
ডেস্ক রিপোর্টঃ লুকাকুর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ম্যাচটি ৩-১ গোলে জেতে ইউনাইটেড।
প্রথমার্ধের শুরুতেই দু’একটি সহজ সুযোগ নষ্ট করা ইউনাইটেড গোলের দেখা পায় ৩৩তম মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন বেলজিয়ামের ফরোয়ার্ড। ৫২তম মিনিটে সেটপিস থেকে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। নিজের দ্বিতীয় গোলের দেখা পান লুকাকু।
৬৬তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার জোয়েল ওয়ার্ড ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার আভাস দিলেও ৮৩তম মিনিটে অধিনায়ক পল পগবার পাস পেয়ে স্কোরলাইন ৩-১ করেন ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি ইয়ং।
























































