বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ সিনিয়র সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর।

গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ডায়াবেটিসসহ বিভিন্নি শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি