শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে ট্রেনে কাটা পড়ে হানিফ নামের এক যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হানিফ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে লাকসাম-চট্টগ্রাম রেললাইনের উত্তরলাকসাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া উপজেলার হামিরাবাগ এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে লাকসাম অভিমূখী কর্ণফুলি ট্রেনটি উত্তরলাকসাম আউট সিগন্যালের কাছে পৌঁছুলে হানিফ মিয়া রেললাইনে শুয়ে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ খন্ড-বিখন্ড হয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আকতারুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার (১ মার্চ) ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি