শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ নিকলী থানার জাইরতলা ইউনিয়নে ঘুমন্ত অবস্থায় গৃহবধু রোকসানাকে (৩০) আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে শশুর বাড়ীর লোকজন। রোকসানার স্বামী ঐ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমীর উদ্দিন এর ছেলে রতন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে রোকসানার সাথে চাচা শ্বশুর আর দেবরের প্রতিনিয়ত দ্বন্ধ চলত। এক সময় তাকে অনেক মারধর করা হয়। তার স্বামী যখন বাসা থেকে বের হয় তখন কে বা কারা তাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা করে।

তাকে আহত অবস্থায় প্রথমত কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আজ তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

অগিদগ্ধ রোকসানার বাড়ি কুমিল্লার কসবা থানার মইনপুর গ্রামের শামসুল হকের কন্যা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি