শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝড়ে উড়ে গেল ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ ভারতের মাটিতেই ভারতকে নাস্তানাবুদ করা ছোট বিষয়। কিছুদিন আগেই এই ভারতই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই পরাজিত করেন কোহলিরা। কিন্তু এবার ভারতের মাটিতে যেন ওই প্রতিশোধই নিচ্ছেন অজিরা।

বুধবার ম্যাক্সওয়েলের ঝোড় ইনিংসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে কোহলিদের হারায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেও তিন উইকেটে হারে কোহলির দল।

আজ ব্যাংগালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯০ রানের বিশাল স্কোর করে ভারত। কোহলি সর্বোচ্চ ৭২ রান করেন ৩৮ বলে। এ ছাড়া রাহুল ৪৭ ও ধোনি ৪০ রান করেন।

জবাবে খেলতে নেমে সহজেই রান টপকে যায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৫৫ বলে ১১৩ রান করেন। এ ছাড়া শর্ট ৪০ ও হ্যান্ডসকম্ব ২০ রান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি