শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা চৌদ্দগ্রামে খন্ডিত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই দিন পূর্বে পরিচয়হীন যুবকের লাশ উদ্ধারের পর এবার ছিন্নবিচ্ছিন্ন আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন নালঘর রাস্তার মাথা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুরনো কাপড় ও একটি জ্যাকেট পরিহিত লাশটি চলিশোর্ধ মহিলার বলে ধারনা করছে পুলিশ। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে এএসআই আবুল খায়ের অজ্ঞাত পরিচয়হীন ছিন্নবিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাথার চুল এবং হাত দেখে ধারনা করা হচ্ছে লাশটি কোন মহিলার।
উল্লেখ গত ২৭ ফেব্রুয়ারী বুধবার সকালে মাথায় ও পায়ে আঘাতযুক্ত রক্তমাখা অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি