বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর প্রতিকৃতি কাঠ দিয়ে তৈরি করেছেন গোলাম মোস্তফা!


বঙ্গবন্ধুর প্রতিকৃতি কাঠ দিয়ে তৈরি করেছেন গোলাম মোস্তফা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কাঠ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করেছেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের এক সাধারণ শিল্পী গোলাম মোস্তফা। প্রতিকৃতিটি দেখতে ছবির মতো মনে হয়। তবে এটি কাঠের তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি। গোলাম মোস্তফা বঙ্গবন্ধুকে ভালবেসে তৈরি করেছেন এই শিল্পকর্ম।

আগ্রহীরা বারহাট্টা উপজেলার মূল সড়কের থেকে হেঁটে বা রিকসায় করে যাওয়া যায় শিল্পীর বাড়িতে। মুগ্ধ হয়ে দেখে বঙ্গবন্ধুকে। শ্রদ্ধা ভালোবাসায় অবনত হয় দেহ মন।

এই ছবিটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পোস্ট করেছেন গোলাম কদ্দুস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি