শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার এসপি খোরশেদ আলমের ফেসবুক স্ট্যাটাসে বাক প্রতিবন্ধী শিশুকে ফিরে পেল অভিভাবক


কুমিল্লার এসপি খোরশেদ আলমের ফেসবুক স্ট্যাটাসে বাক প্রতিবন্ধী শিশুকে ফিরে পেল অভিভাবক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে এসে হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী এক শিশুকে তার অভিভাবকদের কাছে তুলে দিয়েছে পুলিশ।
ওই শিশুর নাম যিশু মুহুরী। শুক্রবার সকালে হারিয়ে গিয়েছিল সে। জানতে পেরে নিজের ফেসবুকে যিশুর সন্ধান চেয়ে স্ট্যাটাস দেন নারায়ণগঞ্জ (খ) সার্কেলের এডিশনাল এসপি খোরশেদ আলম। স্ট্যাটাসটি ভাইরাল হয়ে পড়লে সেটি চোখে পড়ে যিশুর মা ও বোনের।

এডিশনাল এসপি খোরশেদ আলম জানান, স্ট্যাটাস দেয়ার মাত্র একঘণ্টার মধ্যেই আমরা শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধ্যান পাই। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা ও বোন এসে তাকে নিয়ে গেছেন।

হারানো সন্তানকে ফিরে পেতে সাহায্য করায় এডিসনাল এসপি খোরশেদ আলম ও নারায়ণগঞ্জ জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যিশুর মা জবা মুহুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি