সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাকা কে আগামী ১ বছরে বদলে দেওয়ার পরিকল্পনা মেয়র আতিকুল


ঢাকা কে আগামী ১ বছরে বদলে দেওয়ার পরিকল্পনা মেয়র আতিকুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট :ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আগামী এক বছরের পরিকল্পনা জানালেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি তার পরিকল্পনার কথা জানান।

নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘বলার আছে অনেক কিছু। আমি লক্ষ্যগুলোকে ভাগ করেছি তিনটি পর্যায়ে। শট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আসুন জেনে নিই আগামীর নগর সেবক হিসেবে আগামী এক বৎসরে আমার শট টার্মৃ। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা (এক )। দুই, পরিবেশ দূষণ রোধ করা। তিন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগরৃসক্রিয় করা।’

এ সময় সবাইকে বিভেদ ভুলে ঢাকার অগ্রযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসুন, বিভেদ ভুলে আমরা যোগ দেই ঢাকার এই অগ্রযাত্রায়, যা আমাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সেই আগামী দিনে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই ঢাকাকে এর নির্দিষ্ট গন্তব্যে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ডিএনসিসির উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি