সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » পাকিস্তানে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসবো:রাখী সাওয়ান্ত


পাকিস্তানে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসবো:রাখী সাওয়ান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারত-পাকিস্তান অশান্তির মাঝে হঠাৎ শিরোনামে রাখী সাওয়ান্ত। কোনও ইস্যুতেই তো কথা বলতে ছাড়েন না! এটাকেই বা বাদ দেবেন কেন। দুই দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাখী সাওয়ান্ত বললেন পাকিস্তানে গিয়ে তিনি বোমা মেরে আসতে পারেন।

পুলওয়ামা হামলার পর ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেছেন বলিউডের এই অভিনেত্রী। বলেছেন, ‘মোদী যা করছেন, ঠিক করছেন। তাকে আমি সাপোর্ট করি। তিনি যা করার করছেন।’

রাখি আরও বলেছেন, তিনি দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারেন। তার ইচ্ছে তিনি শত্রুদেশে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসবেন। সেইসঙ্গে পাকিস্তানে বন্দি পাইলট যেন নিরাপদে ফেরেন, সেটাও জানিয়েছেন রাখী।

রাখীর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলে রেস্টলার খালিও। তিনিও বলেন, মোদী যা করছেন, ঠিক করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি