
ডেস্ক রিপোর্ট : গাছের শুকনা ডাল সংগ্রহে আমবাগানে গিয়েছিলেন এক বৃদ্ধ। এ সময় একা পেয়েই তাকে ধর্ষণ করে তারেক হোসেন নামে এক কিশোর। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামে।
গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার ভানোর গ্রামের ধর্ষিত ৫০ বছরের ওই বৃদ্ধাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সূত্র।
ধর্ষিত ওই বৃদ্ধার ভাই রমজান আলী অভিযোগে বলেন, তার বোন বধির। তিনি কানে শোনেন না। শনিবার দুপুরে গ্রামের একটি আমবাগানে গাছের শুকনা ডাল সংগ্রহ করতে গিয়ে তিনি ধর্ষিত হন। একই এলাকার তারেক হোসেন নামে এক তরুণ তার বোনকে একা পেয়ে ধর্ষণ করে। এদিন বিকেলে বাসায় এসে ঘটনা খুলে বলেন ওই বৃদ্ধা। সে সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
পরে তাৎক্ষণিকভাবে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন কতর্ব্যরত চিকিৎসক।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা মিঠু জানান, ধর্ষিত ওই বৃদ্ধার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দেওয়া প্রয়োজন।
জানা গেছে, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে সে নবম শ্রেণির ছাত্র। এ ঘটনার পর থেকে স্কুলপড়ুয়া ওই ছাত্র পলাতক রয়েছে।
এদিকে ছেলের অপকর্মে লজ্জিত ও দুঃখ প্রকাশ করেছেন তারেকের বাবা আব্দুল আলিম। তিনি জানান, ধর্ষিতার চিকিৎসার ভার নিয়েছেন তিনি।























































