বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আঁচিল দূর করতে ঘরোয়া উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ত্বকে আঁচিল হলে ভোগান্তি তৈরি করে। এতে অস্বস্তি বাড়ে, সৌন্দর্য কমে। ঘরোয়া উপায়েই এ সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন।

আপেল-ভিনেগার : আঁচিল দূর করতে ‘আপেল সাইডার ভিনেগার’ পদ্ধতি খুব কার্যকর। ভিনেগারে আছে ম্যালিক ও টারটারিক এসিড। ভিনেগারের সঙ্গে আপেলের টুকরা মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এরপর কটন প্যাড দিয়ে আঁচিলের ওপর লাগাতে হবে। এ পদ্ধতিতে দুই সপ্তাহ ব্যবহারে আঁচিল দূর হবে নিশ্চিত।

রসুন : আঁচিল দূর করতে দারুণ ভূমিকা রাখে রসুন। রসুনের কয়েকটি কোয়া গুঁড়িয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট আঁচিলের ওপর ব্যবহার করুন। এক সপ্তাহ ব্যবহারে আঁচিল দূর হবে সন্দেহ নেই।

আনারস : আনারসের জুস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এ জন্য ত্বকের অনেক ক্রিমে এটা ব্যবহৃত হয়। আনারসের জুসের সঙ্গে লবণ মিশিয়ে স্কার্ব তৈরি করে নিন। ভালো ফলাফল পেতে এই স্কার্ব এক সপ্তাহ ব্যবহার করুন। একপর্যায়ে দেখবেন আঁচিল উধাও হয়ে গেছে।

এ ছাড়া ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা ইত্যাদি উপাদান ব্যবহার করেও আঁচিল দূর করতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি