সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জনগণ ভোট দিতে পারলে সারা দেশে ঐক্যফ্রন্ট বিজয় লাভ করতো : মাহমুদুর রহমান মান্না


জনগণ ভোট দিতে পারলে সারা দেশে ঐক্যফ্রন্ট বিজয় লাভ করতো : মাহমুদুর রহমান মান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন ঐক্য ফ্রন্টের ৮ জনকে নির্বাচিত করা হয়েছে, এটা সরকারের গেম প্লানের একটি অংশ বলে তিনি। সোমবার  এ কথা বলেন। সরকার বলছে, জনগণ ভোট দিয়েছেন। জনগন যদি ভোট দিতে পারতো তা হলে খালেদা জিয়া জেলের বাইরে থাকতো। আর ঐক্যফ্রন্টের ৮ জন না, সমগ্র দেশের অবস্থা পরিবর্তীত হতো।

তিনি বলেন, যেহেতু কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। জনগণ তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেনি। একটা ভোট ডাকাতির মহাউৎসব ২৯ ডিসেম্বর রাতে হয়েছে। প্রশাসনের কিছু দলীয় সুবিধাভোগীদের দিয়ে কারচুপির মাধ্যমে, এই নির্বাচন তাই আমর মানি না। এটা অবৈধ সরকার।

তিনি আরও বলেন, আমাদের ঐক্য ফ্রন্ট থেকে দুই জন সদস্য সংসদে যেতে চায়। এটা তাদের নিজস্ব ব্যপার আমি তাদের বলবো, শপথ নেয়ার আগে ভেবে দেখুন সরকার যে খেলা খেলছে, সেই খেলায় আপনি কী ইচ্ছায় নাকি অনিইচ্ছায় শামিল হলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি