শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় শুক্রবার সব মসজিদে দোয়া


ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় শুক্রবার সব মসজিদে দোয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ হৃদরোগে আক্রান্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান।
তিনি আরও বলেন, মন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি