ডেস্ক রিপোর্ট :জীবন রক্ষাকরী ওষুধ সংরক্ষণে সঠিক নিয়ম না মানায় ৭ ওষুধ বিক্রেতাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওষুধের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করায় কার্যকারিতা হারাচ্ছে ওষুধ ও সার্জারির প্রয়োজনীয় উপকরন।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমান আদালত এমন অনেক ওষুধ জব্দ করে। এর মধ্যে ছিল মেয়াদ উওীর্ণ এবং বিদেশ থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ।

























































