সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কিছুটা ব্যথা অনুভব করলেও, দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তামিম


কিছুটা ব্যথা অনুভব করলেও, দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

৮ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। এই মূহুর্তে টাইগাররা ওয়েলিংটনে অনুশীলন করছে। অনুশীলনের সময় হালকা ব্যথা অনুভব করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তবে সেটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন দলের হেড কোচ স্টিভ রোডস।

বুধবার অনুশীলনে বেশী সময় কাটান নি তামিম। ব্যাটিং করেছেন হাতে গোনা কয়েক ওভার। তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য মুশফিকের শঙ্কা থাকলেও বাকি সবার সাথে তামিমও ম্যাচ খেলার জন্য ফিট আছেন।
রোডস বলেন, ‘আজকে তামিম হালকা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সেটা গুরুতর কিছু নয়। বেশ কিছু ওভার ব্যাটিং করেছে। তবে সে ভালো আছে। প্রথম টেস্টে সে অনেক ওভার ব্যাটিং করেছে আর দুইশ রানও করেছে। সে ঠিক আছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি