সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশু ধর্ষণের পর হত্যার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : যশোরে দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শামীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শামীম শিশু আফরিন তৃষা ধর্ষণের পর হত্যায় জড়িত আসামি এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে। নিহত শামীম শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দুদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে।

পরে ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে নিহত ওই যুবকের নাম শামীম বলে শনাক্ত করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি