বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শেরপুর-ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত


শেরপুর-ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার আমতলা এলাকায় মাইক্রোবাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত এবং অরো দু’জন আহত হয়েছেন। নিহত ওই ছাত্র মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং অন্য দু’জন আরোহী ছিলেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল মিয়া সদর উপজেলার ছনকান্দা মিয়াবাড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে। আহত রাসেল মিয়া (১৬) ও পাভেল মিয়াকে (১৫) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নকলার দিক থেকে আগত একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি