শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশ ও জাতির বিভিন্নক্ষেত্রে গৌরবোজ্জল অবদান যাদের, তারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার


দেশ ও জাতির বিভিন্নক্ষেত্রে গৌরবোজ্জল অবদান যাদের, তারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট:

দেশ ও জাতির অগ্রগতিতে বিভিন্নক্ষেত্রে গৌরবোজ্জল অবদানের জন্য এবার ১৩ জনকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। রোববার (১০ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব( কমিটি ও অর্থনীতি) মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেনৃ

১। শহিদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর) – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

২। শহিদ এটিএম জাফর আলম (মরণোত্তর) – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

৩। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

৪। জনাব আ ক ম মোজাম্মেল হক – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

৫। ডা. কাজী মিসবাহুন নাহার – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

৬। মরহুম আবদুল খালেক (মরণোত্তর) – স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

৭। মরহুম অধ্যাপক মোহম্মদ খালেদ (মরণোত্তর) -স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ

৮। ব্রিগেডিয়ার জেনারেল ডা: নুরুন্নাহার ফাতেমা বেগম (চিকিৎসাবিদ্যা)

৯। ড. খালেকুজ্জামান আহমদ (সমাজসেবা/ জনসেবা)

১০। জনাব মুর্তজা বশীর (সংস্কৃতি)

১১। জনাব হাসান আজিজুল হক (সাহিত্য)

১২। অধ্যাপক ড.হাসিনা খাঁন (গবেষণা ও প্রশিক্ষণ)

১৩। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিজ্ঞান ও প্রযুক্তি)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি