সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া,বঙ্গবন্ধু মেডিকেলে যেতে রাজি নন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তিনি সেখানে যেতে রাজি নন বলে জানিয়েছেন জেলার মাহবুবুল ইসলাম।

আজ রোববার দুপুর ১২টার দিকে জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য জানান। আজ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেওয়ার কথা ছিল। এজন্য বিএসএমএমইউ-এর ৬২১ ও ৬২২ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছিল।

কারাগার সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন হাসপাতালে আসতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তার পরও পুলিশের তৎপরতা ও হাসপাতালের যে তৎপরতা তাতে বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছেন। খালেদা জিয়া ইচ্ছে প্রকাশ করলে যেকোনো সময় তাকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার আশ্বাস দিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি