রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পাওনা টাকা নিয়ে সংঘর্ষে,বৃদ্ধ খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল ওহাব (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধরখার ইউপির ছতুরা চানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওহাব ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

ধরখাঁর ফাঁড়ি থানার ইন্সপেক্টর মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই এলাকার চান মিয়ার ছেলে হানিফ মিয়াকে ব্যবসার উদ্দেশে ৩ লাখ টাকা দেন আবদুল ওহাব। সেই হিসাবে ৩ লাখ টাকা পাওনা ছিল নিহত ওই বৃদ্ধের। ১৫ দিন আগে টাকা দেয়ার কথা থাকলেও হানিফ ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের হামলায় নিহত হন পাওনাদার আবদুল ওহাব।

আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি