ডেস্ক রিপোর্ট:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বাক্ষাত করতে যাওয়ার পথে বাংলাদেশের তরুণ রাজনীতিবিদরা।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারাসহ বাংলাদেশের বিভিন্ন দলের ১৭ সদস্যের প্রতিনিধি দল রবিবার ভারত সফরে গেছেন। এ সফরে তারা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের জন্য ভারতের থিংকট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) এ সফরের আয়োজন করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) ১১০০ বাস ও ট্রাক সরবরাহসহ বাংলাদেশে ৪টি প্রকল্প যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশি তরুণ সংসদ সদস্যরা এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।























































