বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ


বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ভৌগলিক অবস্থান, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ।

আজ রবিবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে যেকোন মাঝারি মাত্রার ভূমিকম্পে প্রাণহানি এবং বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ বিষয়গুলো সামনে রেখে সরকার যেকোনো মাত্রার দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও সংগ্রহ করছে। তাই বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে।

তিনি বলেন, বাংলাদেশে সফল দুর্যোগ ব্যবস্থাপনার সূত্রপাত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর। দুর্যোগে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ দেশ পুনর্গঠনে মনোনিবেশের পাশাপাশি বিপদাপন্ন মানুষের ঝুঁকি হ্রাসের জন্য উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ আগাম সংকেত জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার এম পি প্রমুখ বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি